রিফান্ড নীতিমালা
SELBD প্ল্যাটফর্মের অফিশিয়াল রিফান্ড নীতিমালা।
১. রিফান্ডের যোগ্যতা
- কোর্স কেনার সর্বোচ্চ ৩ (তিন) দিনের মধ্যে যৌক্তিক কারণে রিফান্ডের আবেদন করা যাবে।
- কোর্সের ২০%-এর বেশি ভিডিও কন্টেন্ট দেখা হয়ে গেলে বা প্রজেক্ট ফাইল ডাউনলোড করা হলে রিফান্ড প্রযোজ্য হবে না।
- লাইভ বুটক্যাম্পের ক্ষেত্রে ব্যাচ শুরু হওয়ার পূর্বেই আবেদন করতে হবে।
২. ডিজিটাল প্রোডাক্ট ও সফটওয়্যার
ই-ক্যালকুলেটর (E-Calculation), ডিজিটাল বুক বা সফটওয়্যার কোড ডাউনলোডযোগ্য ডিজিটাল সম্পদ, একবার লাইসেন্স সক্রিয় হয়ে গেলে বা ফাইল এক্সেস পাওয়ার পর ডিজিটাল প্রোডাক্টের জন্য রিফান্ড কার্যকর হবে না।
৩. টাকা ফেরত প্রক্রিয়া
সাপোর্ট টিম কর্তৃক রিফান্ড রিকোয়েস্ট অনুমোদনের পর ৫-৭ কার্যদিবসের মধ্যে যে মাধ্যমে টাকা পরিশোধ করা হয়েছিল (bKash/Nagad/Bank), সেই চ্যানেলেই টাকা ফেরত পাঠানো হবে।